hadith book logo

ইসলামের অর্থনীতি

লেখকঃ মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৪৯

ব্যাংকে অর্থ জমাকারীদের অবস্থা

এইভাবে ব্যাংক কাজ শুরু করিয়া দিলে জনগণ তাহাদের উদ্বৃত্ত টাকা ইহাতে জমা দিতে শুরু করিবে। ব্যাংক এমন সব জমাও গ্রহণ করিবে যাহা পূর্ব অবগতি ব্যতীতই ফেরত চাওয়া চাইবে। এই জমাকে পরিভাষায় বলা হয় Demand Deposists। এই টাকা ব্যাংকে রাখা হয় শুধু সংরক্ষণ ও হেফাজত লাভের উদ্দেশ্যে। ব্যাংক তাহাদের নামে হিসাব খুলিয়অ দিবে এবং চাহিদা অনুযায়ী লেণ-দেন করিবে। এইরূপ জমায় ব্যাংক জমাকারীদের নিকট হইতে Service charge আদায় করিতে পারিবে।

ব্যাংকে কেবল এই ধরনের টাকাই জমা করা হয় না; সেই সঙ্গে এমন বহু টাকাও জমা করা হয় যাহা দীর্ঘ মেয়াদী এবং কোনরূপ পূর্ব অবগতি ব্যতীত কখনও ফেরত চাওয়া হয় না; এইরূপ টাকার পরিমাণই বেশী হইয়া থাকে। তখন ব্যাংক এই টাকা cerified deposists হিসাবে গ্রহণ করিবে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে deposist certificates ইস্যু করিবে। এইসব সার্টিফিকেট তিন মাস হইতে ১২ মাসের জন্য ইস্যু করা যাইতে পারে। এই জমাকারীরা কোন service charge দিবে না। বরং তাহারা ব্যাংকের আর্তিক বৎসরান্তে আনুপাতিক মুনাফা লাভ করিতে পারিবে। ইহাও Dividends রূপে দেওয়া যাইবে।