hadith book logo

ইসলামের অর্থনীতি

লেখকঃ মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৭৮

দেশীয় শিল্পপণ্য বিক্রয়

প্রকৃতপক্ষে একটি দেশ উহার উৎপন্ন পণ্য বৈদেশিক বাজারে বিক্রয় করিয়াই সর্বাপেক্ষা অধিক লাভবান হইয়া থাকে। কিন্তু গার্হস্থ্য ও বৃহৎ শিল্পোৎপন্ন পণ্য হইতে ঠিক ততদিন মুনাফা লাভ হইতে পারে, যতদিন (১) উহার কাঁচামাল নিজের দেশ হইতেই সংগৃহীত হইবে, (২) প্রয়োজনীয় কলকারখানা নিজের দেশেই প্রতিষ্ঠিত হইবে এবং (৩) বৈদেশিক পণ্যের আমদানী এমন কড়াকড়িভাবে নিয়ন্ত্রিত হইবে যে, দেশী পণ্যের মুকাবিলায় কোন বৈদেশিক পণ্য দেশের অভ্যন্তরে টিকিতে পারিবে না।