hadith book logo

ইসলামের অর্থনীতি

লেখকঃ মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৬৯

স্থায়ী আয়ের ব্যবস্থা

গরীবদের জন্য স্থায়ী আয়ের ব্যবস্থা করিয়া দেওয়ার উপায় হইতেছে, তাহাদের জন্য প্রয়োজন পরিমাণ কৃষিজমি ক্রয়ক করিয়া দেওয়া ও কারখানা স্থাপন করা। বলাবাহুল্য, এই কারখানায় কেবল গরীবেরাই মজুর ও পরিচালক হিসাবে নিযুক্ত হইবে এবং তাহারাই হইবে ইহার মালিক ও স্বত্বাধিকারী। অনেক গরীবকে আবার ব্যবসায়ের প্রয়োজন পরিমাণ পুঁজি হিসাবেও টাকা দেওয়া যাইতে পারে।