১
ইসলামের অর্থনীতি
লেখকঃ মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২০২
ম্যালুথাস ও অন্যান্য পন্ডিতদের মতবাদ
জনসংখ্যা বৃদ্ধির প্রতিরোধ করিবার জন্য জন্ম নিয়ন্ত্রণের নীতিকে ইংলন্ডের প্রসিদ্ধ অর্থনীতিবিদ টমাস রটার্ট ম্যালূথাস (Malthus) দার্শনিক যুক্তির ভিত্তিতে প্রতিষ্ঠিত করিতে চেষ্টা করিয়াছেন। ১৭৯৮ খৃস্টাব্দে তিনি “An Eassy on the principle of population as it affects the futureimprovement of society” নামে একখানি বই লিখিয়া সারা পৃথিবীকে জানাইয়া দিলেন, পৃথিবীতে যে অনুপাতে জনসংখ্যা বৃদ্ধি পাইতেছে, সেই অনুপাতে খাদ্য অনেক কম পরিমাণই উৎপাদিক হইতেছে। তাহার মতে, জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে (Geometrical Progression) আর খাদ্যসামগ্রী বৃদ্ধি পায় গাণিতিক হারে (Arithmetical progression) ১, ২, ৪, ৮, ১৬, ৩২, ৬৪- এই ধারাকে জ্যামিতিক হার বলা হয়। আর ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭- এই ধারাকে বলা হয় গাণিতিক হার। তিনি দেখাইতে চাহিলেন যে, জনসংখ্যা খাদ্য-সামগ্রীর তুলনায় অথিক তীব্রগতিতে বৃদ্ধি পাইয়া থাকে। আর এত বেশী জনসংখ্যার খাদ্য যোগাইতে পৃথিবী অক্ষম বিধায় জনসংখ্যা বৃদ্ধি অবশ্যই নিয়ন্ত্রণ করিতে হইবে। এই কারণে জনসংখ্যা বৃদ্ধি প্রতিরোধ সংক্রান্ত যাবতীয় মতবাদ ও পন্থার মধ্যে তাহার মত ও পন্থা পৃথিবীতে সর্বাধিক প্রসিদ্ধি লাভ করিয়াছে। ম্যালূথুসের মতে, জনসংখ্যা তখনি একটা সমস্যা হইয়া দেখা দেয়, যখন খাদ্যসামগ্রীর পরিমাণের তুলনায় লোকসংখ্যা অতি দ্রুত বৃদ্ধি পায়। তিনি বলিয়াছেন, সাধারণত কোন দেশের অন্নসংস্থানের সীমানা হিসাবে সেই দেশের জনসংখ্যা নির্ধারিত হইয়া থাকে, জনসংখ্যা সীমা অতিক্রম করিলেও দেশে তদনুপাতে সম্পদ বৃদ্ধি পায় না এবং শেষ পর্যন্ত বিপদগ্রস্থ জনসাধারণ ন্যায়-অন্যায় নির্বিচারে যে কোন উপায়েই হউক না কেন- দেশের লোকসংখ্যা ও অন্নসংস্থানের সুযোগের মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠার জন্য সমগ্র শক্তি নিয়োজিত করে।
ভারত সরকারের প্রাক্ত অর্থসদস্য স্যার জেরেমী রেইসম্যনের মতেও লোকসংখ্যা পরিমিত করিতে না পারিলে কোন দেশের জনকল্যাণমূরক কোন বৃহত পরিকল্পনা কার্যকর করা সম্ভব নয়। এই জন্য তিনি ভারত সরকারকে জন্মনিয়ন্ত্রণের বিধিবিধান অবলম্বন ও বিভিন্ন স্থান সরকারী ক্লিনিক স্থাপনে উদ্যোগী হইতে পরামর্শ দিয়াছেন। ভারত সরকারও সম্প্রতি এই কাজে খুবই উৎসাহিত হইয়াছে এবং জন্মনিয়ন্ত্রণের অনুকূলে জনমত গঠন করিবার জন্যও কয়েকজন বৈদেশিক বিশেষজ্ঞদের সাহায্যে গ্রহণ করিয়াছে। এই জন্য Family planning Research and programme commitee নামে একটি কমিটিও গঠন করা হইয়াছে।