hadith book logo

ইসলামের অর্থনীতি

লেখকঃ মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০৬

রাজস্বের সংজ্ঞা

অর্থনীতিদিগণ কর বা রাজস্বের বিভিন্ন সংজ্ঞা প্রদান করিয়াছন। আয়ারল্যান্ডের বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক চেষ্টিবল রাজস্বের নিম্ন লিখিত সংজ্ঞা দিয়াছেন:

‘রাজস্ব’ বলিতে কোন ব্যক্তি বা দলের সেই অর্থ বুঝায়, যাহা সরকারী কার্যসম্পাদনের উদ্দেশ্যে তাহার নিকট হইতে বাধ্যতামূলকভাবে আদায় করা হয়। [পাবলিক ফিনান্স৭: তৃতীয় খনড, প্রথম অধ্যায়, ২৬১ পৃঃ]

বর্তমান যুগের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ অধ্যাপক ডাল্‌টন রাজস্বের সংজ্ঞা দিয়া বলিয়াছেন:

‘রাজস্ব’ সরকার পক্ষ হইতে অপরিহার্যরূপে ধার্যকৃত একটি দাবি বিশেষ।[প্রিন্সিপালস অব পাবলিক ফিনান্স, তৃতীয় অধ্যায় ২৬ পৃঃ]

রাজস্বের এই উবয় সংজ্ঞাই নির্ভুল বলিয়া ঘোষিত হইয়াছে। কিন্তু ইহাতে কোন নৈতিক দায়িত্ব বা সীমা রক্সা করার ভাবধারা আদৌ খুঁজিয়া পাওয়া যায় না। ইসলামী অর্থনীতিতে রাজস্ব সংগ্রহ ও ব্যয় করার ব্যাপারে এই মূলনীতি মনে রাখিতে হইবে যে, ইসলামী রাষ্ট্রে উহা ধার্য করার ব্যাপারে যেমন অন্যায় ও শোষণের প্রশ্রয় দেওয়া যাইতে পারে না; অনুরূপভাবে সংগৃহীত রাজস্বের একটি ক্রান্তি পর্যন্তও অন্যায় পথে, যথেচ্ছভাবে ব্যয় করার কাহারো অধিকার নাই। ইসলামী জীবন ব্যবস্থার অন্যান্য ক্ষেত্রের ন্যায় উহার রাষ্ট্রীয় অর্থনীতিকেও ইসলামী রাষ্ট্রের আয় এবং ব্যয়কেও- স্থায়ী নৈতিক নিয়মের বাঁধনে দেওয়া হইয়াছে এবং তাহা লংঘন করার অধিকার কাহারও থাকিতে পারে না।

ইসলামী রাষ্ট্রের বায়তুল মালের আয়-ব্যায়ের ব্যাপারে যে কেন্দ্রীয় অর্থনীতির প্রত্যক্ষ নিয়ন্ত্রণ স্বীকৃত হয়, দ্বিতীয খলীফা হযরত উমর ফারূকের ভাষায় তাহা নিম্নরূপ:

(আরবী)

আনুগত্যের যোগ্য কোন ব্যক্তির এই মর্যাদা হইতে পারে না যে, আল্লাহর নাফরমানী করিয়াও তাহার আনুগত্য করিতে হইবে। ‘তিনটি হালাল পন্থা ভিন্ন অন্য কোনভাবে রাষ্ট্রীয় সম্পদে হস্তক্ষেপ করার আমার কোনই অধিকার নাই। প্রথম: সত্য ও ন্যায়পরায়ণতার সহিত তাহা গ্রহণ করা হইবে; দ্বিতীয়ঃ ন্যায়পথেই উহা ব্যয় করা হইবে এবং তৃতীয় এই যে, উহাকে সকল প্রকার অন্যায় নীতির উর্ধ্বে রাখিতে হইবে।

অন্য কথায়, ইসলামী রাষ্ট্র কেবল সরকারী ব্যয়-বহনের জন্যই রাজস্ব আদায় করিবে না, দেশের গরীব, দুঃখী ও অভাবী মানুষের জন্য স্থায়ী কল্যাণ ও নিরাপত্তা ব্যবস্থা চালু করার উদ্দেশ্যেও- পথিক, বেকার ও ঋণী লোকদের সাহায্য করার জন্যও- রাজস্ব আদায় করিবে।