hadith book logo

ইসলামের অর্থনীতি

লেখকঃ মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১৯

জিজিয়া কর

ইসলামী রাষ্ট্রের অনুগত অমুসলিম বাসিন্দাদের নিকট হইতে রাষ্ট্রীয় প্রয়োজন পূরণের জন্য নির্দিষ্ট পরিমণে একটি বিশেষ কর গ্রহণ করা হইবে। ইসলামের অর্থনৈতিক পরিভাষায় ইহাকে ‘জিজিয়া কর’ বলা হয়। ‘জিজিয়া’ অর্থ ‘বিনিময়’ রাষ্ট্র প্রজা-সাধারণের রক্ষণাবেক্ষণেরযে দায়িত্ব গ্রহণ করে, তাহাদিগকে যে নিরাপত্তা দান করে, রাষ্ট্র তাহারিই বিনিময়ে প্রয়েঅজন পরিমাণে কর আদায় করার অধিকার লাভ করিয়া থাকে। ‘জিজিয়া’ অনুরূপ একটি কর। কুরআন মজীদে নিম্নোদ্ধৃত আয়অতে এই কথাই বলা হইয়াছে: (আরবী)

যতক্ষণ পর্যন্ত না তাহারা অধীনতা ও রাষ্ট্রের স্বীকার করিয়া ‘জিজিয়া’ দিতে প্রস্তুত হইবে।

অর্থাৎ ইসলামী রাষ্ট্রের অধীন অমুসলিম প্রজাদের প্রধানত দুইটি কর্তব্য রহিয়াছে। প্রথম, রাষ্ট্রের পূর্ণ আনুগত্য ও বশ্যতা স্বীকার করা এবং দ্বিতীয়, রাষ্ট্রীয় কার্যপরিচালনার আর্থিক প্রয়োজন পূরণের জন্য সাধ্যানুসারে অর্থ দান করা।