hadith book logo

ইসলামের অর্থনীতি

লেখকঃ মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮১

ধন-বিনিময়ের বিবিধ ব্যবস্থাঃ মুদ্রা

পূর্বেই বলা হইয়াছে, মানব-সভ্যতার প্রথম অধ্যায়ে পণ্যদ্রব্যের পারস্পরিক বিনিময় প্রথার প্রচলন ছিল; কিন্তু জীবনের এই প্রাথমিক স্তর অতিক্রম করার পর সভ্যতার বিবর্তিত ও উন্নততর পর্যায়ে ইহার জন্য কোন-না-কোন মাধ্যমের ব্যবহার অত্যন্ত প্রয়োজনীয় হইয়া দেখা দেয়। ইসলামের ইতিহাসেও অনুরূপ ঘটনারই পুণরাবৃত্তি হইয়াছিল। কিন্তু পরবর্তী অধ্যায়ে পণ্য বিনিময়ের মাধ্যমে স্বর্ণ বা রৌপ্যনির্মিত মুদ্রার সাধারণ ব্যবহার শুরু হইয়াছিল। অধ্যাপক জিভেন্সের ভাষায়, মুদ্রা বলা হয় ধাতুনির্মিত এমন কতকগুলি টুকরোকে, যাহার ওজন ও অকৃত্তিমতা উহার উপর অঙ্কিত নক্‌সা দ্বারাই প্রমাণি হয়।[অধ্যাপক জিভেঞ্জ: Mechanism of Exchange; Chapter VII]