১
ইসলামের অর্থনীতি
লেখকঃ মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৪৭
বৈদেশিক বিনিময় ও ইসলামী ব্যাংক
ইলামী ব্যাংক বৈদেশিক পুঁজি-বিনিময়ের কাজও সুষ্ঠুরূপে সম্পন্ন করিতে পারিবে। এইজন্য উহাকে হয়ত এমন এক মুদ্রানীতি গ্রহণ করিতে হইবে, যাহার ফলে উহার মুদ্রা সরাসরিভাবে সকল দেশেই- বিশেষ করিয়া শিল্পপ্রধান দেশসমূহের- অভাধে চলিতে পারিবে। এইরূপ নীতি অবলম্বন একান্তই অসম্ভব হইলে ইসলামী রাষ্ট্র প্রত্যেক গুরুত্বপূর্ণ ও শিল্পপ্রধান দেশে (প্রেরিত রাষ্ট্রদূতের সঙ্গে সঙ্গে) ইসলামী ব্যাংকের একটি ক্ষুদ্রায়তন শাখা খুলিয়া দিবে। এই ব্যাংক ইসলামী রাষ্ট্রের সকল প্রকার বৈদেশিক প্রয়োজন পূর্ণ করিবে। ইসলামী রাষ্ট্রের কোন ব্যবসায়ী ফার্ম বিদেশ হইতে পণ্য আমদানী করিতে চাহিলে সে স্থানীয় রাষ্ট্রীয় ব্যাংকে পণ্যমূল্য আদায় করিবে। ব্যাংক নির্দিষ্ট দেশের শাখা ব্যাংককে সংশ্লিষ্ট ফার্মে উক্ত পরিমাণ বৈদেশিক মুদ্রা জমা দেওয়ার নির্দেশ পাঠাইবে। কিন্তু এইজন্য কোন প্রকার সুদ গ্রহণ করিতে পারিবে না; যদিও খরচ বাবদ নির্দিষ্ট কমিশন আদায় করা ব্যাংকের পক্ষে অসংগত হইবে না।
সর্বোপরি বিবেচ্য বিষয় এই যে, বর্তমান সময়ে কোন দেশের অভ্যন্তরেও যদি সুদবিহীন ব্যাংক একবার স্থাপিত এবং সঠিক কাজ করিতে সমর্থ হয়, তাহা হইলে আন্তর্জাতিক ক্ষেত্রে উহার অনস্বীকার্য নৈতিক প্রভাব স্থাপিত হওয়া অবশ্যম্ভাবী। তখন আন্তর্জাতিক বিনিময় কার্যও বিনাসুদে নির্বিগ্নে ও সুষ্ঠুরূপে সম্পন্ন হইতে পারবে, তাহাতে সন্দেহ নাই।