hadith book logo

ইসলামের অর্থনীতি

লেখকঃ মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৪২

উৎপাদনী ঋণ

জনগণকে নিজ নিজ প্রয়োজন পূর্ণ করিবার জন্য যেমন বিনাসুদে ঋণ দেওয়ার ব্যবস্থা করিতে হইবে, অনুরূপভাবে উৎপাদনী কার্যে বিনিয়োগের জন্যও ইসলামী রাষ্ট্রের বায়তুলমাল হইতে ঋণ দেওয়ার ব্যাবস্থা অপরিহার্য। এই ব্যাপারে স্ত্রী-পুরুষ বা মুসলিম-অমুসলিমের মধ্যে কোনরূপ পার্থক্য বা কাহারো প্রতি বিন্দুমাত্র পক্ষপাতিত্ব প্রদর্শন করা যাইতে পারে না। হিন্দ বা বিন্‌তে উৎবা হযরত উমর (রা)-এর নিকট হইতে ব্যবসায়ে বিনিয়োগের জন্য চার হাজার মুদ্রা জামিনে গ্রহণ করিয়াছিলেন। বসরায় শাসন কর্তা আবূ মূসা আশায়ারী (রা) আবদুল্লাহ ইবনে উমর ও উবাইদাহ ইবনে উমরকে ব্যবসায় করার জন্য প্রচুর অর্থ ঋণ বাবদ দিয়াছিলেন। কৃষক দিগকে ও কৃষিকার্যের উন্নতি বিধান, বীজ সংগ্রহ ও কৃষি সংক্রান্ত অন্যান্য খরচ যোগাইবার জন্য বিনাসুদে ঋণ দেওয়া ইসলামী রাষ্ট্রের বায়তুলমালের কর্তব্য।