hadith book logo

ইসলামের অর্থনীতি

লেখকঃ মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৮৩

যন্ত্রপাতি ও কাঁচামাল

যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানীর ব্যাপারে ইসলামী অর্থনীতির দৃষ্টিতে সর্বপ্রথম সেইসব যন্ত্রপাতি আমদানী চেষ্টা করা বিধেয়, যাহা দেশীয় কাঁচামাল হইতে পণ্যোৎপাদনের জন্য একান্ত অপরিহার্য বলিয়া বিবেচিত হয়। এতদ্ব্যতীত নিম্নলিখিত প্রকারের কাঁচামাল আমদানীর জন্য উৎসাহ দান করা বাঞ্ছনীয়—(১) নিজ দেশে চালু কারখানাসমূহের জন্য যাহা অপরিহার্য, (২) মৌলিক শিল্পোৎপাদনের জন্য যাহা প্রয়োজনীয়, (৩) এবং মৌলিক শিল্পে প্রতিনিয়ত যাহারে প্রয়োজন, শিল্প ও কৃষিকার্যের উৎকর্ষ সাধন এবং এতদসংক্রান্ত মূল বিষয়ের বিশ্লেষণ ও অভিজ্ঞতা অর্জনের জন্য যাহা অপরিহার্য বলিয়া বিবেচিত হয়।