hadith book logo

ইসলামের অর্থনীতি

লেখকঃ মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৬৫

সরকারী ঋণে নিযুক্ত টাকার যাকাত

সরকারী ঋণ বাবদ জনগণের যে টাকা সরকারী নিয়ন্ত্রণাধীন বিভিন্ন কাজে নিযুক্ত হইয়া রহিয়াছে, তাহাকে ব্যবসায়ী মূলধন মনে করিতে হইবে। অন্ততঃ এই টাকাগুলি তো সুরক্ষিত রহিয়াছে- একদিন- না-একদিন ইহা অবশ্যই ফেরত পাওয়া যাইবে। কাজেই ইহার অবস্থা সাধারণ ঋণের মত নহে, বরং ইহাকে নিজের হাতে পুঞ্জীকৃত টাকার মতই মনে করিতে হইবে এবং এই জন্যই ইহার উপরও যাকাত ধার্য হইবে। অন্তত যখনি এই টাকা ফেরত পাওয়া যাইবে, তখনি বিগত বৎসরসমূহের যাকাত একত্রে আদায় করিতে হইবে।