১
ইসলামের অর্থনীতি
লেখকঃ মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১২১
আমদানী শুল্ক
প্রত্যেক রাষ্ট্রই নিজ দেশের শিল্প-বাণিজ্যের উৎকর্ষ সাধন এবং বৈদেশিক শিল্পপণ্যের আমদানীর প্রতিরোধ করিবার চেষ্টা করিতে বাধ্য। ইসলামী রাষ্ট্রকেও এজন্য সর্বপ্রথম বৈদেশিক পণ্য আমাদানী নিয়ন্ত্রণ করিতে এবং উহার উপর শুল্ক ধার্য করিতে হইবে। অনুরূপভাবে বৈদেশীক রাষ্ট্রে যেসব নাগরিক ইসলামী রাষ্ট্রের অধীন থাকিয়া ব্যবসায়-বাণিজ্য করিবে, তাহাদের উপরও এই শুল্ক ধার্য হইবে। কারণ তাহাদের জানমাল ও স্বাধীনতা রক্ষার দায়িত্ব ইসলামী রাষ্ট্রের উপর অর্পিত এবং এই দায়িত্ব পালনের বিনিময় কিংবা এই কাজের প্রয়োজনীয় অর্থ-সংস্থানের জন্য তাহাকে অবশ্যই শুল্ক আদায় করিতে হইবে। ইসলামের ইতিহাসে হযরত উমর ফারূক (রা)-এর সময়ই এই শুল্ক সর্বপ্রথম ধার্য হইয়াছিল। [কিতাবুল আমওয়াল, আবূ উবাইদ, ৪:৫ পৃঃ, কিতাবুল খারাজ আবূ ইউসুফ: ১৩৫ পৃঃ] বস্তুত এই শুল্ক প্রদান করিয়াই বিদেশী নাগরিকগণ ইসলামী রাজ্যে ব্যবসায়-বাণিজ্য ও জান-মালের পূর্ণ নিরাপত্তা লাভ করিতে পারে।