hadith book logo

ইসলামের অর্থনীতি

লেখকঃ মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১৮

সাদকায়ে ফিতর

রমযান মাসান্তে ঈদের দিন প্রত্রেক ধনী ব্যক্তি গরীবদের মধ্যে যে শস্য কিংবা উহার মুল্য রোযার ফিত্‌র বাবদ বন্টন করে, উহার নাম সাদকায়ে ফিতর। এই সাদকা প্রত্যেক ধনী ব্যক্তি তাহার পরিবারের সকল সদস্যের পক্ষ হইতে আদায় করিতে বাধ্য। ইসলামী অর্থনীতির দৃষ্টিতে ইহাকেও রাষ্ট্রীয় আয় হিসাবে গণ্য করা হইয়াছে। ইমাম বুখরী (র) লিখিয়াছেন- ‘ইসলামী খিলাফতের যুগে এই সাদকাও বায়তুল মালে জমা করা হইত এবং তথা হইতে নির্দিষ্ট পরিকল্পনুযায়ী এলাকার গরীবদের মধ্যে উহা বন্টন করা হইত।’