hadith book logo

ইসলামের অর্থনীতি

লেখকঃ মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩৭

বায়তুলমাল

‘বায়তুলমাল’ শব্দটি সাধারণত: ‘রাষ্ট্রীয় কোষাগার’ অর্থে ব্যবহৃত হইয়া থাকে। ‘বায়তুলমাল’ বলিতে সরকারের অর্থ-বিভাগীয় কর্মকেন্দ্রকে বুঝায় না, পুঞ্জিকৃত ধন-সম্পদকেই বলা হয় ‘বায়তুলমাল’। ইসলামী রাষ্ট্রের সকল নাগরিকেরই ইহা সম্মিলিত মালিকানা সম্পদ। এই জন্য বলা হইয়াছে: (আরবী)

বায়তুলমালের সম্পদ মুসলমানদের (ইসলামী রাষ্ট্রের নাগরিকদের) সম্মিলিত সম্পদ।

বায়তুলমালে সঞ্চিত রাষ্ট্রীয় সম্পদে রাষ্ট্রের সকল নাগরিকেরই সমান অধিকার স্বীকৃত। কি রাষ্ট্র-প্রধান, কি সরকারী কর্মচারী বা সাধারণ মানুষ, উহার উপর কাহারই একচেটিয়া বিশষ অধিকার স্বীকৃত হইতে পারে না। এই কথাই ঘোষিত হইয়াছে নবী করীম (ﷺ)-এর এই বাণীতে-

(আরবী)

আমি তোমাদিগকে দান-ও করি না, নিষেধও করি না, আমি তো বন্টনকারী মাত্র। আমাকে যেরূপ আদেশ করা হইয়াছে, আমি সেইভাবেই জাতীয় সম্পদ বন্টন করিয়া থাকি।