hadith book logo

ইসলামের অর্থনীতি

লেখকঃ মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩১

রাষ্ট্রপ্রধানের বেতন

ইসলামী রাষ্ট্রের রাষ্ট্র-প্রধানের বেতন বায়তুলমাল হইতেই আদায় করা হইবে। নবী করীম (ﷺ) মুসলমানদের সামগ্রিক আয় হইতেই যে অংশ গ্রহণ করিতেন, তাহা হইতেই তাঁহার এবং পরিবার-পরিজনের জীবিকা নির্বাহ হইত।

তাহার প্রথম খলীফাতুল মুসলিমীন হযরত আবূ বকর (রা)কেই ইসলামী রাষ্ট্রের বায়তুলমাল হইতে বেতন দেওয়া হইত। হযরত আবূবকর (রা) খলীফা নির্বাচিত হওয়ার পূর্বে ব্যবসায় করিয়া জীবিকা নির্বাহ করিতেন। খলীফা নির্বাচিত হওয়ার পরও যখন হযরত উমর ফারূক (রা) মুসলমানদের পক্ষ হইতে বলিলেন: “আপনি ব্যবসায়কার্যে লিপ্ত হইলে মুসলমাদের সামগ্রিক ও রাষ্ট্রীয় কার্য অনেকখানি ব্যাহত হইবে। অতএব আপনি ইহা ত্যাগ করুন।

হযরত আবূ বকর (রা) নিজের রাষ্ট্রীয় কর্তব্য পরিবারবর্গের জীবিকা নির্বাহের দায়িত্বের কথা চিন্তা করিয়া বলিলেন: “জনগণের সামগ্রিক ও রাষ্ট্রীয় কর্তব্য পালন করার সঙ্গে সঙ্গে ব্যবসায়-বাণিজ্যও চালাইয়া যাওয়া কিছুতেই সম্ভব নয়। এই কাজে পরিপূর্ণ নির্লিপ্ততা ও ঐকান্তিকতার সহিত আত্মনিয়োগ করা আবশ্যক। ওদিকে আমার ও পরিবারবর্গের জৈবিক প্রয়োজনও রহিয়াছে।”

অতঃপর মুসলমানদের মজলিসে শু’রায় খলীফাকে বেতন দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা এবং তাঁহার প্রয়োজন পূর্ণ হওয়ার উপযোগী পরিমাণ অর্থ ইসলামী হুকুমাতের বায়তুলমাল হইতে দেওয়অর ব্যবস্থা করা হয়। [বুখারী শরীফ ও তারিখ-ই তাবারী (৪র্থ খণ্ড)]