১
ইসলামের অর্থনীতি
লেখকঃ মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৯৯
অভাবী লোকদের সাহায্য ও পৃষ্ঠপোষকতা
প্রকৃত অভাবী লোকদের সাহায্য ও পৃষ্ঠপোষকতা করা ইসলামী রাষ্ট্রের অন্যতম প্রধান কর্তব্য। বিশেষ করিয়া নিম্নলিখিত অভাবগ্রস্ত লোকদের জন্য অনতিবিলম্বে কোন স্থায়ী ব্যবস্থা করা একান্তই অপরিহার্য-
১. বহু চেষ্টা ও সন্ধান করিয়াও যাহারা কাজ পায় না বলিয়া বেকার হইয়া আছে।
২. অক্ষম ও পঙ্গু লোক- অন্ধ, বধির, বোবা, অঙ্গহীন এবং অসহায় শিশু ও বিধবা।
ইসলামী রা্ট্রর বেকার নাগরিকদিগকে উপার্জনের কাজে নিযুক্ত করা রাষ্ট্র-সরকারের দায়িত্ব। ইসলামী সরকার সেজন্য পূর্ণ শক্তি প্রয়োগ করিবে।
কিন্তু ব্যক্তিগত সাহায্য ও সরকারী-বেসরকারী প্রচেষ্টার পর ও যদি কিছু সংখ্যক লোক বেকার থাকিয়া যায়, তাহা হইলে রাষ্ট্র-সরকার তাহাদের জীবিকার ব্যবস্থা নিশ্চয়ই করিবে। কিন্তু তাহাদিগকে বিনা কাজে বসাইয়অ না রাখিয়া এবং নিছক দান হিসাবেই জীবিকা না দিয়া তাহাদিগকে কোন না কোন পরিশ্রমের কাজে নিয়োগ করা বাঞ্ছনীয়। এই শ্রেণীর লোকদিগকে একটি সংস্থার অধীন সংগঠিত করিয়া তাহাদিগকে কোন কৃষি সম্বন্ধীয়, শৈল্পিক কিংবা ব্যবসায় সংক্রান্ত কাজে নিযুক্ত করা যাইতে পারে।
আর কোন বৃহত্তর কাজে নিযুক্ত হওয়া একান্তই অসম্ভব হইলে অন্ততঃপক্ষে দেশের অভ্যন্তরীণ রাস্তাঘাট নির্মাণ, বাঁধ বাঁধা, পুল তৈয়ার করা, অনুর্বর ও অনাবাদী জমি বৈজ্ঞানিক উপায়ে উর্বর ও আবাদ করা, বন-জঙ্গল কাটিয়া পরিষ্কার করা, খাল ও পুকুর খন করা, প্রভৃতি উন্নয়নমূলক কাজে তাহাদিগকে নিযুক্ত করা যাইতে পারে।