hadith book logo

ইসলামের অর্থনীতি

লেখকঃ মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৭০

জমি খরিদের দাম

কৃষক ও কৃষিজীবী পরিবারদের মধ্যে যাহারা ভূমিহীন কিংবা প্রয়োজন পরিমাণ ভূমি যাহাদের নাই,- তাহাদিগকে জমি ক্রয় করিয়া দেওয়ার জন্য প্রতিবৎসর মোট যাকাতের একটি অংশ- মনে করুন তিন কোটি টাকা- যদি নির্দিষ্ট করা হয়, তবে তাহা দ্বারা অনায়অসেই কম-বেশী ৬ একর বিশিষ্ট দশ হাজার খন্ড জমি খরীদ করিয়া দিয়া অন্ততঃ দশ হাজারটি পরিবারকে অভাব দারিদ্রের করাল গ্রাস হইতে রক্ষা করা যাইতে পারে।