hadith book logo

ইসলামের অর্থনীতি

লেখকঃ মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭৭

ধন-বিনিময় ভুল পন্থা

ইসলামী অর্থনীতিতে একচেটিয়া ব্যবসায়-প্রথা সাধারণভাবে সমর্থিত নহে। ইসলাম পণ্যদ্রব্য ক্রয়-বিক্রয়কে যথাসম্ভব বাধা-বিমুক্ত ও সর্বসাধারণের সমান অধিকারের আওতায় আনিয়অ দেওয়ার পক্ষপাতী। অতএব কেহ ‍ যদি কোন পণ্যদ্রব্যের সমগ্রটা অন্যান্য সকলের অজ্ঞাত খরীদ করিয়া লয় এবং নিজের একাধিকারবুক্ত করিয়া নিজ ইচ্ছামতই উহার মুল্য নির্ধারণ করে কিংবা উহা যাহাদের প্রয়েঅজন, তাঁহাদের কাহারো নিকট অত্যধিক চড়া দামে বিক্রয় করে আর অনেক লোককেই তাহা হইতে বঞ্চিত রাখে, তবে ইসলামী অর্থনীতির দৃষ্টিতে ইহা মারাত্মক অপরাধ হিসাবে গ ণ্য হইবে- ইসলামী সমাজে এইরূপ সেচ্ছাচার কিছুতেই বরদাশত করা যাইবে না। কারণ প্রয়োজনীয় পণ্যদ্রব্রের একচেটিয়া অধিকার স্বীকৃত হইলে অসংখ্য মানুষের জীন অচল হইয়া পড়ার সম্ভাবনা রহিয়াছে।

ঠিক এই জন্যই, পণ্যদ্রব্য ক্রয়-বিক্রয়ের ব্যাপারে কোনরূপ ধোঁকা প্রতারণা বা শটতায় প্রশ্রয় দেওয়াকেও ইসলামী অর্থনীতি কখনই বরদাশ্‌ত করিতে পারে না। যে সব ক্রয়-বিক্রয়ে লোকদের মধ্যে ঝগড়া-বিবাদ বা মনোমালিন্য সৃষ্টি হওয়ার সম্ভাবনা রহিয়াছে অথবা যাহাতে এক পক্ষের ক্ষতিগ্রস্ত হওয়া ও অপর পক্ষের নিশ্চিতরূপে লাভবান হওয়অ অবধারিত, ইসলামী অর্থনীতিতে তাহাও সুষ্পষ্টরূপে নিষিদ্ধ বলিয়া ঘোষিত হইয়াছে। কারণ এইরূপ ক্রয়-বিক্রয়ে ইসলামী সমাজের ঐক্যভিত্তি চূর্ণ এবং ইনসাফের নীতি লংঘিত হওয়অ অবশ্যম্ভাবী