hadith book logo

ইসলামের অর্থনীতি

লেখকঃ মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৯১

আন্তর্জাতিক মুদ্রার ক্ষতি

কোন দেশ যদি আন্তর্জাতিক ব্যবসায় বাণিজ্যের জন্য এমন মুদ্রার সাহায্য গ্রহণ করে, যাহা ভিন্ন কোন দেশের মূলধনের উপর একান্ত ভাবে নির্ভরশীল, তবে এই দেশ উহার সম্মুখে কোনদিন মাথা তুলিয়া দাঁড়াইতে পারে না। কারণ সেদেশে সব সময়ই নিজের সকল প্রকার ক্ষতি লোকসানের বোঝা এই দেশের উপরই চাপাইয়া দেবে। পাকিস্তানের ইতিহাস হইতে একটি ঘটনা ইহার জ্বলন্ত প্রমাণ স্বরূপ উল্লেখযোগ্য। বিগত মহাযুদ্ধ সংক্রান্ত পরিস্থিতি যখন ব্যাংক অব ইংলন্ডের উপর যাবতীয বোঝা চাপাইয়া দিল তখন উহা মুদ্রা মান হ্রাস করিতে বাধ্য হইল। আর এই মুদ্রামান হ্রাসের পরিণামে পাকিস্তানের পাওনার এক তৃতীয়াংশ সঙ্গে সঙ্গ ও আদায় না করিয়াই- বাতিল করিয়া দিল। এমতাবস্থায় পরিস্কার বলা চলে যে, এই নীতি ও উক্ত মুদ্রার মর্যাদা সমর্থন করিয়াও একটি দেশ যদিও রাজনৈতিক গোলামীর বাঁধন ছিন্ন করিতে পারে, কিন্তু অর্থনৈতিক গোলামীর নাগপাশ হইতে মুক্তি লাভ করা উহার পক্ষে কিছুতেই সম্ভব হয় না। আর প্রকৃত পক্ষে উক্ত মুদ্রার সহিত সকল প্রকার সম্পর্ক ছিন্ন না করা পর্যন্ত সে দেশের আজাদী স্থায়িত্ব লাভ করিতে সমর্থ হইতে পারে না।