hadith book logo

ইসলামের অর্থনীতি

লেখকঃ মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৭৬

আন্তর্জাতিক বাণিজ্য

মানব সমাজের শ্রমবিভাগই আন্তর্জাতিক বাণিজ্যের গোড়ার কথা। সকল মানুষ যেমন প্রকার কাজ সহজে সম্পন্ন করিতে পারে না, অনুরূপভাবে সব দেশও সকল প্রকার কাজ আঞ্জাম দিতে সমর্থ হয় না। বাংলাদেশের জমিতে যত সহজে পাট উৎপন্ন হয়, অন্যত্র তাহা সম্ভব নয়। অতএব মালয়ে রাবার ও বাংলাদেশের পাট উৎপন্ন করার জন্য চেষ্টা করাই স্বাভাবিক পন্থা। ইহার বিপরীত করিতে গেলে অর্থ এবং শ্রমশক্তির অপচয় অবশ্যম্ভাবী।