hadith book logo

ইসলামের অর্থনীতি

লেখকঃ মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৭১

কারখানা স্থাপন

যাকাতের ফান্ডের আর একটি অংশ- মনে করুন দশ কোটি টাকা- শুধু কারখানা স্থাপনের জন্য নির্দিষ্ট হইতে পারে। পূর্বেই বলা হইয়াছে- এই কারখানায় গরীব, অভাবক্লিষ্ট ও শ্রমজীবী লোকই ‘কর্মচারী’ হিসাবে নিযুক্ত হইবে। আর সমবেতভাবে তাহারাই হইবে উহার স্বত্বাধিকারী। কারখানা স্থাপন সাফল্যের সহিত ইহা চালাইয়া দেওয়া পর্যন্তই হইবে ইসলামী রাষ্ট্রের করত্য বা কর্তৃত্ব্ উন্নত ধরনের মধ্যম শ্রেণীর কারখানা স্থাপন করিলে গড়ে কারখানা প্রতিদুই কোটি টাকা হিসাবে মূলধন দ্বারা অন্ততঃ পাঁচটি উল্লেখযোগ্য কারখানা প্রতি বৎসর স্থাপন করা যাইতে পারে। প্রতি বৎসর এত লেকের বেকার সমস্যার সমাধান হওয়া-শুধু তাহাইনয়- একটি বিরাট অর্থোৎপাদক কারখানার মূল্যবান অংশের অংশীদার হওয়া কোনক্রমেই সামান্য কথা নয়। ইহাতে প্রতি বৎসর এই পাঁচ-ছয় হাজার পরিবারের এবং ২০/২৫ হাজার লোকের ভরণ-পোষণের নির্ভরযোগ্য ব্যবস্থা হইতে পারে, তাহাতে আর কোনরূপ সন্দেহের অবকাশ নাই।