hadith book logo

ইসলামের অর্থনীতি

লেখকঃ মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৮২

নিত্য প্রয়োজনীয পণ্য

আমদানী-নীতি নির্ধাণের সময় ইসলামী অর্থনীতিতে প্রথম গুরুত্ব দেওয়া হয় অত্যাবশ্যকীয় উপর। এই ব্যাপারেও দেশের প্রকৃত অবস্থার উপর খুব কড়া নজর রাখা আবশ্যক। কাজেই ঠিক যে জিনিস যতখানি প্রয়োজন তাহা ঠিক সেই পরিমাণেই আমদানী করা সঙ্গত। আর যেসব জিনিস কিছু না কিছু নিজ দেশে উৎপন্ন হয়, সেসব জিনিসের নিজস্ব উৎপাদন অনুপাতে কম আমদানী করা আবশ্যক- যেন দেশের উৎপন্ন পণ্য বিক্রয় হইতে কোনরূপ অসুবিধার সৃষ্টি না হয়। কারণ এইরূপ ব্যবস্থা করা না হইলে এবং তাহার দরুন দেশীর পণ্য বৈদেশিক পণ্যের সহিত প্রতিদ্বন্দ্বিতায় জয়ী না হইলে একদিকে দেশী শিল্পপণ্যের মৃত্যু ঘটে, অন্যদিকে দেশের কারিগর ও মজুর শ্রমিক বেকার-সমস্যার সম্মুখীন হইতে বাধ্য হয়। এই ভুল আমদানী নীতির ফলে দেশীয় কারিগর ও শ্রমিকদের মধ্যে বেকার সমস্যা সমগ্র দেশে কঠিন অর্থনৈতিক বিপর্যয়ের সৃস্টি করে। অতএব (১) অপরিহার্য প্রয়োজনীয় দ্রব্যের মধ্যে শুধু তাহাই আমদানী করা আবশ্যক, যাহা দেশীয় কারখানায় প্রস্তুত হয় না। দেশীয় কারখানায় যেসব দ্রব্য উৎপন্ন হয়, কিন্তু যথেষ্ট পরিমাণে হয় না, উহার আমদানী সীমাবদ্ধ ও পরিমিত হওয়া বাঞ্ছনীয়। (২) এই পণ্যের উপর এমনভাবে নিয়ন্ত্রণ স্থাপন করা উচিত যাহাতে দেশীয় শিল্পের বিকাশ ও উৎকর্ষ লাভের সম্ভাবনা যথারীতি বজায় থাকে। এবং (৩) দেশীয় কারখানায় যেসব দ্রব্য প্রয়োজন অনুপাতে যথেষ্ট পরিমাণে প্রস্তুত হয়, সে সবের আমদানী সম্পূর্ণরূপে বন্ধ করা কর্তব্য।