hadith book logo

ইসলামের অর্থনীতি

লেখকঃ মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২৭

রাষ্ট্রীয় ব্যয়

ইসলামী রাষ্ট্রের আয়ের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা হইয়াছে। এখন ইসলামী রাষ্ট্রের ব্যয় ও ব্যয়ের সংগত খাতের আলোচনা করা যাইতেছে।

কিন্তু এই আলোচনার সূচনায়- ইসলামী রাষ্ট্রকে কি কি দায়িত্ব পালন করিতে হয় এবং কোন কোন খাতে উহাকে অর্থ ব্যয় করিতে হয়, তাহা আমাদের অনুধাবন করিতে হইবে। এই সম্পর্কে সুষ্পষ্ট ধারণা করিয়া লওয়ার পরই উহার ব্যয়ের খাত সম্পর্কে সঠিক ধারণা করা সম্ভব হইতে পারে।