hadith book logo

ইসলামের অর্থনীতি

লেখকঃ মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩৫

কায়েদী ও অপরাধীদের ভরণ-পোষণ

যেসব অপরাধীকে কারাদন্ডে দন্ডিত করা হইবে, যেসব অপরাধীর পৌনপুনিক অপরাধের দরুণ জনগণ অতিষ্ট হইয়া পড়িযাছে বলিয়া তাহাদিগকে দীর্ঘকাল বন্দী করিয়া রাখার সিদ্ধান্ত হইবে, তাহাদের ভরণ-পোষণের প্রয়োজনীয় দ্রব্যাদী পরিবেশন করা ইসলামী রাষ্ট্রের দায়িত্ব। অতএব তাহা বায়তুলমাল হইতে আদায় করা হইবে। যেসব লা-ওয়ারিসকয়েদী মৃত্যুমুখে পতিত হইবে, তাহাদের দাফন-কাফনের ব্যবস্থা করাও ইসলামী রাষ্ট্রেরই দায়িত্ব হইবে।