hadith book logo

ইসলামের অর্থনীতি

লেখকঃ মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৬৭

যাকাতের পরিমাণ বৃদ্ধির সম্ভাবনা

প্রায় প্রতিটি মুসলিম দেশে জাতীয সম্পদ যেভাবে তীব্রগতিতে বৃদ্ধি পাইতেছে এবং যাহার ফলে ব্যবসায়ী মূলধন ও উদ্বৃত্তির পরিমাণ বাড়িতেছে তাহাতেও প্রত্যেক বৎসর যে যাকাতের পরিমাণও বৃদ্ধি পাইবে, তাহা নিঃসন্দেহে বলা যাইতে পারে। যাকাতের ব্যয়-সম্পর্কে একটি পঞ্চ-বর্ষিকী পরিকল্পনা গ্রহণ করিলে সমগ্র গরীব লোকের যে বৃহত্তর কল্যাণ সাধণ করা যাইতে পারে, তাহা এই মুহূর্তে কল্পনাও করা যায় না।