hadith book logo

ইসলামের অর্থনীতি

লেখকঃ মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২০০

পারস্পরিক সাহায্য সংস্থায় ইসলামী রাষ্ট্রের দায়িত্ব

পারস্পরিক সাহায্যের উপরোল্লিখিত মূলনীতির ভিত্তিতে গণজীবনের পূর্ণ শৃংখলা ও সংগঠন সৃষ্টির জন্য বিভিন্ন প্রতিষ্ঠান চালু করা এবং সেগুলিকে পারস্পরিক সাহায্যকারী ও সহানুভূতিশীল করিয়া তোলা প্রথমত একটি উন্নতশীল ও ‍ শক্তিশালী ইসলামী রাষ্ট্র ভিন্ন আদৌ সম্ভব নয়। দ্বিতীয়ত ইসলামী রাষ্ট্রকেও এই দায়িত্ব সুষ্ঠুরূপে পালন করার জন্য ইসলামের মূলনীতি অনুযায়ী ঐকান্তিক নিষ্ঠা ও আন্তরিকতার সাহিত নিম্নলিখিত উপায়সমূহ অবশ্যই অবলম্বন করিতে হইবে।

১. পারস্পরিক সাহায্য সংস্থার সূচনা ও প্রতিষ্ঠার জন্য একটি ব্যাপক পরিকল্পনা গ্রহণ।

২. জনসাধারণ ও দেশের বিশিষ্ট লোকদিগকে ‘পারস্পরিক সাহায্য সংস্থা’ সংগঠনের ব্যাপারে নির্ভরযোগ্য নেতৃত্ব ও পরামর্শদান এবং আরদ্ধ কাজ সুষ্ঠুরূরে সম্পন্ন করার জন্য একটি বিশেষ বিভাগ কায়েম করা। ৩. এই কাজের জন্য প্রয়োজনীয় আর্থিক সাহায্যদানের ব্যবস্থা করা।

৪. এই কাজ যথোপযুক্তভাবে আঞ্জাম দেওয়ার জন্য প্রয়োজন অনুযায়ী আইন-কানুন ও নিয়ম-প্রণালী রচনা করা।

৫. পারস্পরিক সাহায্য সংস্তায় ইসলামের প্রকৃত ভাবধারা প্রসারের জন্য অুকূল মানসিক ও নৈতিক পরিবেশ সৃষ্টি করা।

বর্তমান যুগে অতি আধুনিক মান অনুযায়ী একটি ইসলামী রাষ্ট্র পরিচালনার জন্য পারস্পরিক সাহায্য সংস্থা’র এই পরিকল্পনা কার্যকর করিয়া তোলা অপরিহার্য। ইহা আমাদের ছোট-বড় –অর্থনৈতিক ও তামাদ্দুনিক সমস্যার সুষ্ঠু সমাধান করার সঙ্গে সঙ্গে সর্বগ্রাসী পুঁজিবাদ ও কমিউনিজমের মারাত্মক আক্রমণ হইতেও ইসলামী সমাজকে রক্ষা করিতে পারিবে।