hadith book logo

ইসলামের অর্থনীতি

লেখকঃ মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৫৩

বিল অব এক্সচেঞ্জ-এ অর্থ বিনিয়োগ

চাওয়া মাত্র অর্থ পাওয়ার ব্যবস্থা (on demand bills) বর্তমান সময়ে ব্যাংকের পূর্বনির্ধারিত ক্ষয়কারদীদের (customers) পর্যন্ত সম্প্রসারিত করা হইয়াছে। ব্যাংক ইহাতে সাধারণতঃ কান সুদের দাবি করে না, দাবি করে নির্দিষ্ট কমিশনের। আমেরিকায় বাহিরের কোন চেক্‌ পেশ করা মাত্র সাধারণ নিয়মে কোনরূপ সুদের দাবি না করিয়াই নগদ অর্থ প্রদানের ব্যবস্থা রহিয়াছে। অন্যান্য কতিপয় দেশে এ খাতেও সুদ গ্রহণ করা হয়।

ইসলামী ব্যাংক বিনা সুদে এই কাজ ৩০-৬০-৯- দিনের মেয়াদের জন্য করিতে পারে। কিন্তু তাহা ব্যবসায়ের মূল অবস্থার সহিত সংগতি রক্ষা করিয়া করিতে হইবে। ঋণের জমানত (Security) হিসাবে ও ব্যাংক এইসব চেক গ্রহণ করিতে পারে। কিন্তু নির্দিষ্ট তারিখের মধ্যে এইসব বিল ফেরত পাওয়ার আইন (Cimmercial loans) খুব কঠোর হইতে হইবে।