hadith book logo

ইসলামের অর্থনীতি

লেখকঃ মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৬৬

গৃহপালিত পশুর যাকাত

গৃহপালিত পশুর উপরও যাকাত ধার্য হয়। উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া ইত্যদির ৪০ ভাগের ১ ভাগ যাকাত ধার্য হইয়া থাকে। একটি দেশে ব্যবসায় কিংবা বংশ বৃদ্ধির উদ্দেশ্যে কত সঙখ্যক পশু পালিত হইতেছে এবং এই বাবদ কাহার উপর কত যাকাত ধার্য হইতে পারে, তাহার সঠিক পরিমাণ জানা সে দেশের সরকারের পক্ষে সম্ভব। এই বাবদ একটা বিরাট পরিমাণ টাকা প্রতি বৎসর ইসলামী রাষ্ট্রের যাকাত ফান্ডে জমা হইবে এবং ইসলামের নির্ধারিত ক্ষেত্রে- গরীব, মিসকীন, ইয়াতীম, বিধবা, অসহায় আকস্মিক বিপদে সর্বহারা এবং প্রয়োজন পরিমাণ অর্থোপার্জনে অসমর্থ লোকদের প্রয়োজন পূরণেও তাহাদের জীবন যাত্রার মান উন্নয়নে ব্যয় করা হয়, তবে সে দেশ হইতে অতি অল্পসময়ের মধ্যে সকল প্রকার অভাব ও দারিদ্রতা দূরভীত করা যায় এবং এক স্বচ্ছন্দ অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠিত করা সম্ভব, তাহা সকলেই বুঝিতে পারেন।