hadith book logo

ইসলামের অর্থনীতি

লেখকঃ মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮৪

মুদ্রা জাল প্রতিরোধ

ইসলামে মুদ্রা জাল করা কঠিন অপরাধ বলিয়া ঘোষিত হইয়াছে। ইহা সমাজ-শৃঙ্খলা ও সামাজিক অর্থনৈতিক বিনাশ এবং রাষ্ট্র-ব্যবস্থা বানচার করার চেষ্টার সমপর্যায়ভুক্ত অপরাধ। এই কারণে যে কোন প্রকার মুদ্রা চুর্ণ বা নষ্ট করাও নিষিদ্ধ হইয়াছে:

(আরবী)

মুসলমানের জাতীয মুদ্রা চূর্ণ (বা নষ্ট) করিতে নবী করীম (ﷺ) নিষেদ করিয়াছেন। -আবূ দাউদ