hadith book logo

ইসলামের অর্থনীতি

লেখকঃ মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩০

কুরআনে অবর্ণিত ব্যয়ের খাত বায়তুল মালের ব্যয়

ইসলামী রাষ্ট্রের বায়তুলমাল হইতে আরো অনেক খাতে অর্থ ব্যয় করিতে হয়, যাহার উল্লেখ কুরআন মজীদে করা হয় নাই। ইসলামী অর্থনীতি নিত্য নূতন উদ্ভাবিত প্রয়োজন অনুাসারে রাষ্ট্রীয় অর্থ ব্যয় করার সীমাবদ্ধ অনুমতি ইসলামী হুকুমাতের রাষ্ট্র-প্রধানকে দিয়াছে। তন্মধ্যে এখানে বিশেষ কয়েকটি খাত সম্পর্কে আলোচনা এবং সেই সঙ্গে উক্ত খাতসমূহে অর্থ ব্যয় করার উপযুক্ত মানের উল্লেখ করা যাইতেছে।