১
ইসলামের অর্থনীতি
লেখকঃ মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৫৭
ইসলামী রাষ্ট্রে কেন্দ্রীয় ব্যাংক
ইসলামী রাষ্ট্রের সামগ্রিক অর্থব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার সঙ্গে সঙ্গে গোটা ব্যাংক-ব্যবস্থার নিয়ন্ত্রণ ও পরিচালনা এবং মুদ্রা ও ব্যাসায় সংক্রান্ত সরকারী নীতির বাস্তবায়নের উদ্দেশ্যে একটি কেন্দ্রীয় ব্যাংক কায়েম করা অপরিহার্য। এই ব্যাংক রাষ্ট্রের নিয়ন্ত্রণের অধীনে চলিবে। মুনাফা লাভ করা ইহার উদ্দেশ্য হইবে না; বরং সার্বিকভাবে জন-স্বার্থ সংরক্ষণ ও জনকল্যাণমূলক কার্যাবলীল উন্নয়ন সাধনই হইবে উহার আসল দায়িত্ব।
ইসলামী রাষ্ট্রের সুদবিহীন অর্থব্যবস্থায়ও কেন্দ্রীয় ব্যাংক আধুনিক রাষ্ট্রীয় ব্যাংকগুলির মতই কাজ করিবে। উহা কারেন্সী নোট জারী করিতে পারিবে।সরকারের যাবতীয় অর্থনৈতিক কাজকর্ম, অভ্যন্তরীন ও বৈদেশিক লেন-দেনও ইহার মাধ্যমেই সম্পন্ন হইবে। অন্যান্য দেহের সঙ্গে অর্থনৈতিক সম্পর্কজনিত আর্থিক দায়-দায়িত্ব ও ব্যাপারসমূহের নিয়ন্ত্রলও এই ব্যাংক করিবে। একটি সাধারণ ব্যাংক কারবারী ব্যক্তি ও প্রতিষ্ঠান এবং জনগণের ক্ষেত্রে যেসব দায়িত্ব পালন করিয়া থাকে, কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকের জন্য সেইসব দায়িত্ব পালন করিবে।
কেন্দ্রীয় ব্যাংক কোন কোন দেশে একান্তভাবে সরকার পরিচালিত হইয়া থাকে। আবার অনেক রাষ্ট্রে জনগণ ও সরকারের সম্মিলিত ব্যবস্থাধীনও উহা চলিতেছে। ইসলামী রাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের শেয়ার-মূলধন (Share capital) হয় একা গভর্ণমেন্ড দিকে; কিংবা জনগণ ও সরকারের পারস্পরিক সহযোগিতায় উহা গড়িয়া উঠিবে। তবে কেন্দ্রীয় ব্যাংককে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব সমূহ পালন করিতে হয় বিধায় উহার সরকারী ব্যবস্থাধীন প্রতিষ্ঠিত ও পরিচালিত হওয়াই বিধেয়। তাই উহার পরিচালনার ভার জনগণ ও সরকার নির্বাচিত ডাইরেক্টর্স বোর্ডের উপর অর্পণ করা ইসলামী সমাজ ব্যবস্থার সহিত অধিক সামঞ্জস্যপূর্ণ।