hadith book logo

ইসলামের অর্থনীতি

লেখকঃ মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩১

অর্থোৎপাদনের পন্থা

মানুষের জীবন-যাত্রা নির্বাহের জন্য অপরিহার্য দ্রব্য-সামগ্রী এবং সুসভ্য সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের জন্য অত্রবাশ্যকীয় উপাদান উৎপন্ন করার মৌলিক উপায়সমূহের প্রয়োগ ও ব্যবহার কিভাবে হইতে পারে- পক্ষান্তরে কোন্‌ নিযম-পন্থা অনুযায়ী ঐগুলির প্রয়োগ এ ব্যবহার করিলে সুষ্ঠুরূপে প্রয়োজনীয় সম্পদ উৎপাদন সম্ভব, বর্তমান নিবন্ধে আমি সেই বিষয়ে আলোচনা করিতে চাই।

মানুষের যাবতীয় প্রয়োজন পূর্ণ করার জন্য অপরিহার্য দ্রব্য-সামগ্রী আল্লাহ তা’আলা বিশ্ব-প্রকৃতির বুকে স্বাভাবিকভাবেই সৃষ্টি করিয়া রাখিয়াছেন। এ সম্পর্কে চূড়ান্ত কথা এই যে, মানুষের এমন কোন প্রয়োজনেরই নাম করা যাইতে পারে না, যাহা পূরণের জন্য কোন দ্রব্য যথাযথভাবে কিংবা উহার মূল উপাদান বিশ্বপ্রকৃতির বুকে বর্তমান নাই।