hadith book logo

ইসলামের অর্থনীতি

লেখকঃ মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৯

কৃষিকার্য ও বাগান রচনা

মানুষেরপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের অধিকাংশইকৃষিকার্যের সাহায্যে লাভ করা যায়। এই জন্যই অর্থনীতির দৃষ্টিতে ভূমি কর্ষণ ও বাগান রচনার গুরুত্ব অপরিসীম।

মানুষের দৈনিক প্রয়োজনীয় দ্রব-সামগ্রীর শতকরা অন্তত ৯০ ভাগ ভূমি হইতেই লাভকরিতে হয়। কৃষিকার্যকে সুষ্ঠু ও দোষ-ত্রুটি মুক্ত করিয়া তোলা প্রত্যেক দেশের এবং প্রত্যেক সমাজেরই অবশ্য কর্তব্য। এই সর্বশ্রেষ্ঠ উৎপাদন উপায়ের প্রতি উপেক্ষা ও অমনোযোগিতার দরুন মানব-সমাজ নানাভাবে ক্ষতিগ্রস্ত ও বিপদের সম্মুখীন হয়। এই জন্য কৃষিকার্য ও ভূমি সংরক্ষণের প্রতি বিশেষ লক্ষ্য আরোপ করা এবং উন্নত প্রণালীতে এই কার্য সম্পাদনকরার দিকে যথেষ্ট গুরুত্ব দেওয়া অপরিহার্য।কৃষিকার্য দ্বাা একদিকে মেযন ধান, গম, যব প্রভৃতি খাদ্যশস্য লাভ করা যায়, অন্যদিকে পাট, তুলা, রাবার প্রভৃতি অর্থকরী শৈল্পিক উপাদানওতাহা হইতে যথেষ্ট পরিমাণে পাওয়া যায়। পুষ্টির জন্য খাদ্য হিসাবে যে শাক-সব্জির গুরুত্ব অনেক তাও এই জমি চাষ হইতেই পওয়া সম্ভব। মূলত মানুষ ও গৃহপালিত পশুর খাদ্যের মূর উৎসই হইল ভূমি চাষ।

কৃষিকার্য সুষ্ঠুরূপে সম্পন্ন হওয়ার পথে বিভিন্ন অসুবিধা বা প্রতিবন্ধকতা থাকিতে পার। এই প্রতিবন্ধকতা অনতিবিলম্বে দূর না করিলে প্রয়োজনীয় শস্যোৎপাদন মারাত্মকরূপে ব্যাহত হইতেবাধ্য। নিকৃষ্ট ধরণেরজমিতে পানি সেচেরব্যবস্থা করিলে, সার প্রয়োগের সাহায্যে উর্বরতা বৃদ্ধি করিলে এবং অন্যান্য দিক দিয়া জমির অপচয় ও ক্ষয় প্রতিরোধ করিলে শস্যোৎপাদন প্রচেষ্টা বিপুলভাবে সাফল্য লাভ করিতে পারে। অতিবৃষ্টি, অনাবৃস্টি, প্লাবন, জমির ক্ষয়-ক্ষতি, উপযুক্ত সারের অভাব প্রভৃতি প্রাকৃতিকপ্রতিবন্ধকতা যথাসম্ভব সত্তরদূর করা একান্ত আবশ্যক।

মানব দেহের পুষ্টি সাধনের জন্য বিভিন্ন প্রকার উপাদেয় ফল খাওয়ারও যথেষ্ট প্রয়োজনীয়তা রহিয়াছে। এজন্য বাগান রচনা করা এবং তাহাতে সুস্বাদূ ফলের বৃক্ষ রোপণ করাকর্তব্য। এইসব বাগান হইতে কেবল খাদ্যোপযোগী ফলই লাভ হইবে না, বহুবিধ ব্যবহারিক প্রয়োজন মিটাইবার উপযোগী দ্রব্যাদিওতাহা হইতে সংগ্রহ করা যাইবে। অতএব ভূমি কর্ষণের সঙ্গে সঙ্গে বাগান রচনারও অর্থনৈতিক গুরুত্ব অনস্বীকার্য। এই কাজে উৎসাহ দানের জন্য নবী করীম (ﷺ) ইরশাদ করিয়াছেন:

(আরবী)

যে মুসলমান কৃষিকাজ করিবে, ফসল ফলাইবে, বৃক্ষ রোপণ করিবে এবং কোন পাখী, মানুষ কিংবা জন্তু উহা হইতে কিছু খাইবে তাহার পক্ষ হইতে দান স্বরূপ গণ্য হইবে (এবং এইজন্য সে সওয়াব পাইবে) ।