hadith book logo

ইসলাম ও অর্থনৈতিক চ্যালেঞ্জ

লেখকঃ ড. এম উমর চাপরা • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০৫

সামাজিক সাম্য

ভূমি সংস্কার অর্থনীতিতে যে প্রবৃদ্ধি বয়ে আনল, তার ফসল সমাজে সুসমভাবে ছড়িয়ে পড়ায় সামাজিক সাম্যের এক নতুন যুগ শুরু হলো। মিরডালের ভাষায়, ‘সামাজিক বৈষম্য সকল প্রকারেই উৎপাদনশীলতার শত্রু’। সামাজিক সাম্য অপ্রয়োজনীয় ভোগ বিলাসের মাত্রা হ্রাস করল। গরীব মানুষের হাতে সম্পদের সঞ্চালন এবং তাদের স্বাস্থ্য ও শিক্ষার মান উন্নত করল। একটি স্বাস্থ্যবান ও শিক্ষিত জনশক্তি গতিশীল ও নির্ভরযোগ্য প্রবৃদ্ধির ভিত রচনা করল। গরীব মানুষের দুঃখ-দুর্দশা হ্রাস তাদের ক্ষোভ ও হতাশা দূর করে কর্ম ও দক্ষতার উদ্দীপনা সৃষ্টি করল। ধর্মঘট ও সংঘাতজনিত অপচয় লোপ পেল। স্যাচস এর মতে, ল্যাটিন আমেরিকায় পৃথিবীর অন্যান্য স্থানের তুলনায় অধিক আয় বৈষম্য এবং তজ্জনিত সামাজিক সংঘাতের কারণে তথাকার অর্থনৈতিক সাফল্য বাধাগ্রস্ত হয়েছে। ব্রাজিলে ৫ম ধনীব্যক্তি ৫ম গরীবের চেয়ে ৩৩ গুণ বেশি ধনী। অথচ তাইওয়ানে একই শ্রেণীর একজন ধনী ব্যক্তি অনুরূপ শ্রেণীর একজন দরিদ্র্য ব্যক্তি হতে মাত্র ৪গুণ ধনী। লাতিন আমেরিকায় গড়ে ২০% ধনাঢ্য ব্যক্তি ২১ গুণ বেশি ধনী যেখানে পূর্ব এশিয়ায় একজনের ধনাঢ্যতার মাত্রা মাত্র ৯ গুণ।