hadith book logo

ইসলাম ও অর্থনৈতিক চ্যালেঞ্জ

লেখকঃ ড. এম উমর চাপরা • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৭৪

সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানসমূহ

সঞ্চয়ের তৃতীয় গুরুত্বপূর্ণ ক্ষেত্র হলো, রাষ্ট্রয়ত্ব প্রতিষ্ঠানসমূহ থেকে পর্যায়ক্রমে পৃষ্ঠপোষকতা প্রত্যাহার করা। ‘সাধারণত উন্নয়নশীল দেশের রাষ্ট্রয়ত্ব বাণিজ্যিক প্রতিষ্ঠানের কর্মসম্পাদন (Performance) কর ব্যবস্থা চালু আছে।

সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানসমূহ

সঞ্চয়ের তৃতীয় গুরুত্বপূর্ণ ক্ষেত্র হলো, রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠানসমূহ থেকে পর্যায়ক্রমে পৃষ্ঠপোষকতা প্রত্যাহার করা। ‘সাধারণত উন্নয়নশীল দেশের রাষ্ট্রায়ত্ব বাণিজ্যিক প্রতিষ্ঠানের কর্মসম্পাদন (Performance) হতাশাব্যঞ্জক’। সরকারসমূহ যেভাবে প্রত্যাশা করেছিল সেভাবে শিল্পায়নকে দ্রুত এগিয়ে নিতে ও দ্রুততর প্রবৃদ্ধি অর্জনে এ প্রতিষ্ঠানসমূহ শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে। এদের আর্থিক সাফল্যই শুধুমাত্র অনুল্লেখযোগ্য নয় বরং সামাজিক অবদানও নগণ্য। এর কারণ হচ্ছে, তারা কোনো প্রকার প্রতিযোগিতা ছাড়াই প্রতিষ্ঠান পরিচালনা করেছে। সরকারও দক্ষতার উপর নগণ্য গুরুত্ব দিয়েছে এবং দেউলিয়া হওয়ার কারণে শাস্তি প্রয়োগের উদাহরণও বিরল। নিম্ন মুনাফার ফলে এ সকল প্রতিষ্ঠানের বিনিয়োগে নিজস্ব অর্থায়ন সীমাবদ্ধ হয়ে গেছে। ফলে প্রায়শই এ প্রতিষ্ঠাসমূহ বৃহৎ বাজেট ঘাটতি, মুদ্রা সমপ্রসারণ ও বৈদেশিক ঋণের পরিমাণ বৃদ্ধি করেছে। দৃষ্টান্তস্বরূপ, ১৯৭৬-৭৯ সালে ২৭টি উন্নয়নশীল দেশে অ-আর্থিক রাষ্ট্রয়ত্ব প্রতিষ্ঠানে সরকারি বাজেট থেকে ব্যয়ের পরিমাণ ছিল মোট দেশজ উৎপাদনের (GDP) শতকরা তিন ভাগ।