hadith book logo

ইসলাম ও অর্থনৈতিক চ্যালেঞ্জ

লেখকঃ ড. এম উমর চাপরা • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৪৪

গ্রামীণ উন্নয়ন

কৃষি এবং ক্ষুদ্র ও ব্যষ্টিক শিল্পের (SME) প্রতি সরকারের বিমাতাসুলভ আচরণ মানবসম্পদ উন্নয়ন এবং গ্রামীন এলাকায় ভৌত ও আর্থিক অবকাঠামো উন্নয়নকে ব্যাহত করেছে। গ্রামীন এলাকার কৃষক ও শ্রমিক শ্রেণীর আয় দ্রুত হ্রাস পেয়েছে। উন্নত বীজ, সার ও নতুন প্রযুক্তিতে বিনিয়োগ করার সামর্থ্য কৃষকের নেই। গ্রাম থেকে শহরাঞ্চলে মানুষের অভিবাসন বেড়েছে। নগরে মজুরির হার আরো হ্রাস পেয়েছে। জীবনযাত্রা দুরূহ হয়ে উঠেছে।

নগর উন্নয়ন এবং বৃহৎ কল-কারখানা ও ব্রবসা প্রতিষ্ঠানের প্রতি করকারের পক্ষপাতিত্ব সুবিদিত। উচ্চ ট্যারিফ হার, কম সুদে বিশাল অংকের ঋণ সরবরাহ ও ভর্তুকির মাধ্যমে প্রাপ্ত তুলনামূলক সুবিধা এদের মুনাফার পাহাড় ফাঁপিয়ে তুলছে। গ্রাম ও শহরে ক্ষুদ্র ও ব্যষ্টিক শিল্পের প্রতিযোগিতার শক্তি খর্ব হয়েছে। কতিপয় হাতে ক্ষমতা ও সম্পদের কুক্ষিগতকরণ তীব্রতর হয়েছে। এ নগরমুখী শিল্পায়ন হতে সরকারের কর রাজস্ব বাড়তে পারত। কিন্তু শিল্প ও বণিকদের সর্বতোভাবে কর ফাঁকি দেবার প্রচেষ্টা করকারকে সে রাজস্ব আয় থেকেও বঞ্চিত করেছে। অপরদিকে শহরাঞ্চলে শ্রমিকের সংখ্যাধিক্য মজুরির উপর নিম্নচাপ সৃষ্টি করেছে। নগরায়ণ ও শিল্পায়নে শমিকের বিপুল অবদানের পুরস্কার হতে তারা বঞ্চিত হয়েছে।

শুধুমাত্র এটাই যথেষ্ট নয় যে, কৃষ্টি, মাঝারি ও ক্ষুদ্র এবং ব্যষ্টিক শিল্পের প্রতি সরকারের বিমাতাসুলভ আচরণ পরিহার করা প্রয়োজন। আর্থ-সামাজিক ব্যাপক পরিবর্তন আশু প্রয়োজন, যাতে শ্রমজীবি মানুষ, ক্ষুদ্র সঞ্চয়কারী ও বিনিয়োগকারী, রপ্তানিকারক বিশেষ করে দরিদ্র মানুষের প্রকৃত আয় বৃদ্ধি পায়।