১
ইসলাম ও অর্থনৈতিক চ্যালেঞ্জ
লেখকঃ ড. এম উমর চাপরা • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৭৫
(খ) জাতীয়করণ
বড় বড় শিল্পসমূহ জাতীয়কাণের দাবিও ক্রমশ তার আবেদন হারিয়েছে। রাষ্ট্রায়ত্ত শিল্পসমূহের অদক্ষতা এবং এসব প্রতিষ্ঠানের লোকসান কাটিয়ে ওঠার জন্যে বিপুল ভর্তুকি জাতীয়করণের প্রতি মোহমুক্তি ঘটিয়েছে। উপরস্তু রাষ্ট্রায়ত্ত শিল্পে বাজারব্যবস্থা দ্বারা নির্ণীত ও সংকটের কারণে সরকারি কোষাগারের পক্ষে এরূপ ভর্তুকির জন্যে অর্থ যোগান দেয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক পছন্দের চেয়েও সংকট কবলিত সরকারি অর্থব্যবস্থার প্রয়োজনেই বিশ্বব্যাপী ডান-বাম উবয় শিবিরেই বিরাষ্ট্রীয়করণের ধারা সূচিত হয়েছে। কোনো না কোনো বিরাষ্ট্রীয়করণ কর্মসূচি পশ্চিম ইউরোপে চালু হয়েছিল এবং এ ধারা জাপান, ভারত, লাতিন আমেরিকা, কানাডা, আফ্রিকা, এমনকি চীন, পূর্ব ইউরোপ ও সোভিয়েত ইউনিয়নে ছড়িয়ে পড়েছে। স্পেনের প্রথম সমাজতান্ত্রিক সরকারের আমলেই বিরাষ্ট্রীয়করণ প্রক্রিয়া শুরু হয়। ১৯৭৯ সালে রক্ষণশীল সরকার বৃটেনে যে বিরাষ্ট্রীয়করণ কর্মসূচি শুরু করে, তাতে ১৯৮৮ সালের মধ্যে সরকারি কোষাগারে ১৭বিলিয়ন ডলারের অধিক জমা পড়ে। পরবর্তী ৩ বছরে এর পরিমাণ ৩৩ বিলিয়ন ডলারে দাঁড়াবে বলে ধারণা করা হয়। ১৯৭৯ সালে জাতীয় আয়ে রাষ্ট্রীয়করণ নীতি ভবিষ্যতে আরো বেগবান হবে।