hadith book logo

ইসলাম ও অর্থনৈতিক চ্যালেঞ্জ

লেখকঃ ড. এম উমর চাপরা • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৯৩

কৃষি ও পল্লী সংস্কার

যদিও সম্পদের কেন্দ্রীভূতকরণ হ্রাস করার জন্য ভূমি সংস্কার অপরিহার্য, তবুও কেবলমাত্র ভূমি সংস্কার মুসলিম দেশগুলোকে মাকাসিদ হাসিলে বেশি দূর অগ্রসর করবে না, যদি যুগপৎভাবে কৃষি খাতের অন্যান্য অসুবিধাগুলো যা দ্বারা সমগ্র কৃষি সেক্টর ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেসব দুর্ভোগের কারণ ও অন্যান্য প্রতিকূল অবস্থা দূর করার প্রচেষ্টা গ্রহণ করা না হয়। এ প্রতিকূল অবস্থা কৃষি খাতের দক্ষতা ও উৎপাদন হ্রাস করে, গ্রামীণ বেকারত্ব বৃদ্ধি করে, গ্রামীণ আয়-উপার্জনে মন্দা সৃষ্টি করে এবং বৈষম্য বাড়িয়ে তোলে।