hadith book logo

ইসলাম ও অর্থনৈতিক চ্যালেঞ্জ

লেখকঃ ড. এম উমর চাপরা • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১৯

৪. মানব স্বাধীনতা

মানবসত্তা আল্লাহর খলিফা হওয়ায় তারা আল্লাহর ছাড়া আর কারো দাসত্ব করবে না। সুতরাং, সামাজিক, রাজনৈতিক বা অর্থনৈতিক যাই হোক না কেন, সকল প্রকার দাসত্ব ইসলামে নিষিদ্ধ। পবিত্র কোরআনে বলা হয়েছে যে, নবী মুহাম্মদ (ﷺ) এর অন্যতম প্রধান উদ্দেশ্যই মানবজাতিকে বোঝা ও শৃঙ্খলামুক্ত করা- যা তাদের উপর চাপিয়ে দেয়া হয়ে থাকে (কোরআন-৭:১৫৭)। সে অনুসারে কারোর, এমনকি রাষ্ট্রেরও, কোনো অধিকার নেই এ স্বাধীনতা বাতিল করা এবং মানব জীবনকে কোনো প্রকার দাসত্ব বা শৃঙ্খলে বেধে ফেলা। এ শিক্ষই দ্বিতীয় খলিফা উমর (রা)-কে একথা জিজ্ঞেস করতে উৎসাহিত করে, ‘মাতৃগর্ভ থেকে প্রত্যেক মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করলেও কখন থেকে তোমরা তাদের দাস বানিয়েছো’?

এর অর্থ এ নয় যে, মানুষ যা চাইবে তাই স্বাধীনভাবে করতে পারবে। তারা শরীয়াহর নিয়মে বাঁধা। শরীয়াহর লক্ষ্য হচ্ছে, প্রত্যেককে শৃঙ্খলাবদ্ধ করে সকলের কল্যাণ নিশ্চিত করা। অতএব, তারা ততটুকুই স্বাধীন যতটুকু শরীয়াহর সামাজিক দায়িত্বশীলতা নির্ধারণ করেছে। কোনো ব্যবস্থায় মানবসত্তাকে যদি সীমারেখার বাইরে অতিরিক্ত স্বাধীনতা দেয়া হয়, তবে তা খিলাফতের ধারণায় যে মহত্ত্ব ও জবাবদিহিতা বিমূর্ত হয়েছে তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে না এবং তা মানবসত্তার কল্যাণে কোনো অবদান রাখতে পারবে না।