hadith book logo

ইসলাম ও অর্থনৈতিক চ্যালেঞ্জ

লেখকঃ ড. এম উমর চাপরা • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৯২

উৎপাদনের আকৃতি পুনঃনির্ধারণ

বিনিয়োগ পরিবেশের পুনর্গঠন কেবলমাত্র বিনিয়োগের পরিমাণ বৃদ্ধিতে সাহায্য করতে সক্ষম। কিন্তু এটি নিশ্চিত করা প্রয়োজন যে, বৃদ্ধিপ্রাপ্ত বিনিয়োগ যেন বিলাসদ্রব্য ও অপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী উৎপাদনে পরিচালিত হয়। এ ব্যবস্থা কতিপয় নিয়ন্ত্রণ আরোপ করে বাস্তবায়ন করা সম্ভবপর নয় এবং এমনটি করা উচিতও নয়। এক্ষেত্রে প্রত্যাশিত ও অধিকতর কার্যকরী কৌশল হচ্ছে নৈতিক ও সামাজিক সংশোধনের মাধ্যমে ব্যক্তিগত চাহিদার অগ্রাধিকার পরিবর্তন করা, প্রতিবন্ধকতা দূর করা এবং উদ্যোক্তাগণকে চাহিদার উৎসাহ ও সুযোগ দান করা, যাতে বেসরকারি উদ্যোক্তাগ এ ধরনের খাতে তহবিলের দীর্ঘমেয়াদী বিনিয়োগকে আকর্ষণীয় বলে বিবেচনা করে। বিলাসদ্রব্য ও মর্যাদার প্রতীক স্বরূপ দ্রব্যসামগ্রীর উৎপাদন ও আমদানির উপর প্রকাশ্য বা অপ্রকাশ্য সুযোগ বা ভর্তুকি, যা এগুলোর উৎপাদন ও আমদানির উপর প্রকাশ্য বা অপ্রকাশ্য সুযোগ বা ভর্তুকি, যা এগুলোর উৎপাদন বা আমদানিকে প্রভাবিত করে, অবশ্যই প্রত্যাহার করতে হবে। প্রকৃত প্রয়োজন পূরণকারী ও রপ্তানীযোগ্য দ্রব্য ও সেবা এবং মূলধন গঠনের অনুকূলে সরকারের রাজস্ব, মুদ্রা ও বাণিজ্যনীতি পুনর্বিন্যাস করতে হবে।

অত্যাবশ্যকীয় দ্রব্যসামগ্রীর মূল্য নিয়ন্ত্রনের সাধারণ প্রবণতা এগুলোর সরবরাহে দীর্ঘমেয়াদী স্বল্পতা সৃষ্টি করে। কারণ এ সকল দ্রব্যসামগ্রীর মুনাফা হ্রাস পাওয়ায় এগুলো উৎপাদনে বিনিয়োগ নিরুৎসাহিত হয়। এটি দরিদ্র জনগোষ্ঠীর স্থায়ী ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। অন্যদিকে বিলাসদ্রব্যের দীর্ঘমেয়াদী সরবরাহ বৃদ্ধি পায় এবং এভাবে সামর্থ্যবান লোকদের স্বার্থ সংরক্ষিত হয়। সুতরাং জাতীয় জরুরি অবস্থা (যুদ্ধ, দুর্ভিক্ষ) ব্যতীত স্বাভাবিক এবং যখন বাণিজ্য ব্যবস্থায় একক কারবার, যোগসাজশ বা মজুতদারীর মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি করা না হয়, সেই অবস্থায় শরীয়াহ মূল্য নিয়ন্ত্রণ নিষিদ্ধ করেছে। অত্যাবশ্যকীয় দ্রব্যের উপর মূল্য নিয়ন্ত্রণ প্রত্যাহার ফলে দরিদ্র জনগোষ্ঠীর স্বল্পমেয়াদী কষ্ট দূর করা বা হ্রাস করার পর্যায়ক্রমিক ব্যবস্থা গ্রহণ (একবারে সকল দ্রব্যের উপর থেকে মূল্য নিয়ন্ত্রণ প্রত্যাহার না করা), প্রত্যক্ষ হস্তান্তরজনিত আয় (transfer payment) ও পূর্বের আলোচিত অন্যান্য পন্থা অবলম্বন করা যেতে পারে। পূর্বেই বলা হয়েছে যে, কৃষি ও পল্লী উন্নয়ন এবং ক্ষুদ্র ও ব্যষ্টিক উদ্যোগের প্রতি আনুকূল্য প্রকৃত প্রয়োজন পূরণ ও রপ্তানি বৃদ্ধিতে উৎসাহ সৃষ্টি করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এছাড়া ইসলামী নীতিমালার আলোকে ব্যাংব্যবস্থার পুনর্গঠন সমগ্র সংস্কার কর্মসূচির একটি অপরিহার্য অঙ্গ বলে বিবেচিত হবে।