hadith book logo

ইসলাম ও অর্থনৈতিক চ্যালেঞ্জ

লেখকঃ ড. এম উমর চাপরা • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৯৮

চাহিদা সমপ্রসারণ সীমা

মোট চাহিদা সমপ্রসারণের প্রচলিত নীতি নিঃসন্দেহে প্রয়োজনীয়, কিন্তু এটি পর্যাপ্ত নয়। বরং একে অন্যান্য নীতিমালা দ্বারা শক্তিশালী করা দরকার। বর্তমানে সরকারের প্রচলিত নগরমুখী নীতিমালা, আয় ও সসম্পদের অত্যধিক বৈষম্য, পাশ্চাত্য জীবনযাপন প্রণালীর প্রদর্শনী- এ সকল নীতিমালা প্রধানত ধনাঢ্য ব্যক্তিদেরকেই সাহায্য করে এবং প্রদর্শনীমূলক ভোগের উদ্দেশ্যে দ্রব্য ও সেবার আমদানিতে উল্লেখযোগ্যভাবে পরিচালিত হয়। শেষ পর্যন্ত এর পূর্ণ উপকারিতা দেশজ কারিগর ও শিল্পকর্মীগণের নিকট পৌঁছায় না। তাদের উৎপাদিত দ্রব্যের চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় না এবং এর ফলে কর্মসংস্থান সমপ্রসারণের লক্ষ্য অর্জন বাধাগ্রস্ত হয়। অবশ্য যদি এ নীতি প্রকৃত প্রয়োজন পূরণ এবং ক্ষুদ্র ও ব্যষ্টিক শিল্প উন্নয়নের পরিপ্রেক্ষিতে পরিচালিত হতো, তাহলে এর উপকারিতা ব্যাপকভাবে জনসাধারণের নিকট পৌঁছাতে সক্ষম হতো।