hadith book logo

ইসলাম ও অর্থনৈতিক চ্যালেঞ্জ

লেখকঃ ড. এম উমর চাপরা • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৬

নেয়ায়িক প্রত্যক্ষবাদ (Positivism)

তৃতীয় ধারণাটি হচ্ছে ‘পজিটিভ’ অর্থনীতির ধারণা। এর সংজ্ঞা অনুযায়ী কোনো রকম নৈতিক রূপরেখা বা মূল্যবোধের সাথে অর্থনীতির কোনো সম্পর্ক নেই। অর্থনীতিতে মূল্যবোধের বিশ্লেষণ অপ্রাসঙ্গিক । অর্থনীতির এভাবে সম্পূর্ণভাবে মূল্যবোধের সাথে সম্পর্ক রহিত হয়ে যায়। প্রায় সব অর্থনীতিবিদই ক্রমান্বয়ে এ ধরনের মতের সাথে একাত্মতা প্রকাশ করেন। ‘প্যারেটো অপটিমাম’ কে ‘অর্থনৈতিক দক্ষতা’র সাথে সমার্থক ধরা হয় এবং এ তত্ত্বটি কল্যাণ অর্থনীতির প্রিয়পুত্র হিসেবে পরিচিত লাভ করে। প্রস্তাবিত ব্যবস্থার ফলশ্রুতিতে যদি লক্ষ লক্ষ লোক মনে করে যে তারা ভালো অবস্থায় আছে, কিন্তু এক ব্যক্তি যদি মনে করে যে সে ভালো অবস্থায় নেই, তাহলে অর্থনীতিবিদ তার প্রস্তাবিত নীতির প্রত্যাশা সম্পর্কে মূল্যায়ন করা স্থগিত রাখতে বাধ্য হন। হার্ভে লিভেনস্টেইন বলেন, ‘যেখানে সার্বজনীন সম্মতি নেই, এবং যেখানে কিছু লোক বলে ভালো আছি, অন্যান্যরা মনে করে খারাপ আছি, সেখানে কল্যাণ অর্থনীতিবিদরা ঘোষণা করতে পারেন না যে কল্যাণ বৃদ্ধি পেয়েছে। অন্যভাবে বলা যায় যে, যারা পরিবর্তন চায় ‘প্যারেটো অপটিমাম’ তাদের ভেটো ক্ষমতা প্রদান করে। এর ফলে নীতি প্রণয়ন প্রক্রিয়া হয়ে পড়েছে পক্ষাঘাতগ্রস্ত, নিস্ক্রিয়, বৈচিত্র্যহীন, লাগামহীন, বিশেষ করে বস্তুবাদী সমাজে, যেখানে সকল গোষ্ঠী প্রত্যেকেই নিজ নিজ স্বার্থ আদায়ে সচেষ্ট থাকে।