hadith book logo

ইসলাম ও অর্থনৈতিক চ্যালেঞ্জ

লেখকঃ ড. এম উমর চাপরা • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২১৫

ইসলামীকরণ

ইসলামীকরণের অর্থ সকল জনগণের আধ্যাত্মিক উন্নয়ন ও বস্তুগত কল্যাণ এবং আর্থ-সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য ইসলামী কর্মকৌশলের কঠোর বাস্তবায়ন, যা ইসলামের বাণীর কেন্দ্রীয় লক্ষ্য। আধ্যাত্মিক দিকে, আত্মিক সুখের জন্য অপরিহার্য মনের যে শান্তি তা সৃষ্টিকর্তার কাছে মানবসত্তার নৈকট্য ব্যতিরেকে অর্জন করা সম্ভব নয়। এ নৈকট্য ইসলাম আনয়ন করতে সক্ষম, কিন্তু সেকুলার মতবাদ তা কল্পনা করতেও পারে না। বস্তুগত দিকে ইসলাম আল্লাহর দেয়া আমানত সকল সম্পদের বরাদ্দ ও বিতরণ এমন দক্ষতা ও ইনসাফের সঙ্গে দাবি করে, যাতে ‘মাকাসিদ’ অর্জিত হয় এবং সকলের জন্য ‘হায়াতে তাইয়্যেবা’ নিশ্চিত করা সম্ভব হয়। এটা করতে হলে সম্পদের লভ্যতা ও লক্ষ্য অর্জনের সীমাবদ্ধতার মধ্যে সামগ্রিক দাবি উত্থাপনের জন্য ইসলামী কর্মকৌশলের সমস্ত সংশ্লিষ্ট উপাদানসমূহের ভারসাম্যপূর্ণ ও কার্যকর ব্যবহার প্রয়োজন, অবশ্য ইসলামীকরণের অর্থ উদারীকরণের অনুপস্থিতি নয়। অবশ্য এর অর্থ একটি প্রকৃতির উদারীকরণ, যাতে সরকারি খাতের সকল অর্থনৈতিক সিদ্ধান্ত বাজার শৃঙ্খলা পরীক্ষার মুখোমুখি করার আগে নৈতিক মূল্যবোধের বিশোধকের ভিতর পরীক্ষিত হয়।