hadith book logo

ইসলাম ও অর্থনৈতিক চ্যালেঞ্জ

লেখকঃ ড. এম উমর চাপরা • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৬৩

নবম অধ্যায়ঃ অর্থনৈতিক কাঠামো পুনর্গঠন

সম্পদের স্বল্পতা ও সামাজিক অর্থনৈতিক ভারসাম্যহীনতার কারণে ‘মাকাসিদ’ অর্জিত নাও হতে পারে। এজন্য ভোগ এমনভাবে কমাতে হবে, যাতে চাহিদার পরিপূরণ এবং সঞ্চয় ও মূলধন, আত্ম-কর্মসংস্থান ও কর্মসংস্থানের সুযোগের সম্ভাব্য সর্বোচ্চ সমপ্রসারণ ঘটে। এজন্য অর্থনীতির কাঠামো, বিশেষ করে সরকারি ও বেসরকারি উভয় খাতের ভোগ ও বিনিয়োগ পদ্ধতির পুনর্গঠন প্রয়োজন, যাতে ‘মাকাসিদ’ অর্জনে সম্পদের যে সকল ক্ষেত্রে কোনো ভূমিকা নেই, সে সকল ব্যবহারে সম্পদের সরবরাহ যেন না হয়। চতুর্থ অধ্যায়ে এরূপ পুনর্গঠন সম্পর্কে আলোকপাত করা হয়েছে। মূল্যবোধ নিরপেক্ষা কাঠামোর মধ্যে উদারীকরণ দ্বারা এরকম পুনর্গঠন সাধন করা কখনই সম্ভব নয়। ইসলামী জীবন পদ্ধতির সকল উপাদানের সম্মিলিত অনুসরণের মাধ্যমেই কেবল এ পুনর্গঠন সম্ভব। এরূপ পুর্গঠনের জন্য কতিপয় সংশ্লিষ্ট বিষয় এখানে আলোচনা করা হচ্ছে।