hadith book logo

ইসলাম ও অর্থনৈতিক চ্যালেঞ্জ

লেখকঃ ড. এম উমর চাপরা • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫২

ত্রুটি বিচ্যুতি ও তার ফলশ্রুতি

বিপ্লব-উত্তর সময়ে মার্কসীয় কৌশল তথা উৎপাদন ব্যবস্থার রাষ্ট্রীয় মালিকানা ও কেন্দ্রীয় পরিকল্পনা পদ্ধতির মাধ্যমে যে সমস্ত সম্পদের সুষম ও দক্ষ বন্টন নিশ্চিতকরণ এবং স্বপ্নের বাস্তবায়ন হবে বলে আশা করা হয়েছিল। এর পেছনে যৌক্তিকতা ছিলো এই যে, ব্যক্তি মালিকানা যে সমস্ত অসম সুযোগ সুবিধা প্রদান করে তা একবার দূরীভূত করতে পারলে বাজারব্যবস্থার নিয়ন্ত্রণহীন ক্রিয়ার ফলে সম্পদের যে অদক্ষ্য ও অসম বন্টন ঘটে রাষ্ট্রতন্ত্র তা সংশোধন করে নিতে পারবে। কিন্তু প্রকৃত প্রস্তাবে মার্কসীয় চিন্তা দর্শনের ত্রুটির কারণে এ আশাবাদ বিফল হয়েছে।