hadith book logo

ইসলাম ও অর্থনৈতিক চ্যালেঞ্জ

লেখকঃ ড. এম উমর চাপরা • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৯০

আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ

অন্যান্য উন্নয়নশীল দেশের ন্যায় মুসলিম দেশসমূহেও সম্ভবত আমলাতান্ত্রিক জটিলতা বা লাল ফিতার দৌরাত্ম্য বিনিয়োগের প্রধান বাধা। সরকারের উদ্দেশ্য সাধনের পক্ষে নৈতিক সংশোধন ও যথোপযুক্ত পরিবেশ সৃষ্টির বদলে নিয়ন্ত্রণের উপর অধিক নির্ভরশলি হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। নিয়ন্ত্রণের ফলে বিনিয়োগকারীগণের সময় ও শক্তির অপচয় ও অপ্রয়োজনীয় ব্যয় বৃদ্ধি পায়। এরূপ অধিকাংশ নিয়ন্ত্রণ বিলোপ করা ব্যতীত বিনিয়োগ পরিবেশ উন্নত করা কষ্টকর। ইসলামী মূল্যবোধ কাঠামোর অধীনে উদ্যোগের স্বাধীনতা হচ্ছে, ইসলামী আদর্শের সাধারণ প্রকৃতি। নিঃসন্দেহে নিয়ন্ত্রণ দুর্নীতির অপরিহার্য উৎস। এমনকি ইসলামের নৈতিক সংশোধন সত্ত্বেও কর্মচারীগণ প্রলোভনের শিকার হওয়া থেকে রক্ষা নাও পেতে পারে। সুতরাং, স্থায়ী উৎপদন এবং প্রকৃত চাহিদা পূরণকারী পণ্য ও সেবার আমদানি এবং এগুলো উৎপাদন এবং প্রকৃত চাহিদা পূরণকারী পণ্য ও সেবার আমদানি এবং এগুলো উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল ও মূলধন সামগ্রীর আমদানি নিয়ন্ত্রণ করার কোনো যুক্তি নেই। আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ দূরীকরণ ও করব্যবস্থার সংস্কার মজুত সম্পদের উৎপাদনমুখী ব্যবহার ও মূলধন পাচার হ্রাসের মাধ্যমে উল্লেকযোগ্য পরিমাণ মূলধন গঠনে সহায়ক হতে পারে।