hadith book logo

ইসলাম ও অর্থনৈতিক চ্যালেঞ্জ

লেখকঃ ড. এম উমর চাপরা • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৯৭

বেকার ও আংশিক বা অপূর্ণভাবে কাজে নিয়োজিতদের জন্য নতুন ব্যবসা/পেশা

মাকাসিদ হাসিলের অন্যতম গঠনমূলক পন্থা হলো, মুসলিম দেশগুলোর জনশক্তিকে এমনভাবে দক্ষ ও উৎপাদনমুখী কাজে ব্যবহার করা, যাতে প্রত্যেক নারী ও পুরুষ তার সৃজনশলি ও শৈল্পিক যোগ্যতার পরিপূর্ণ ব্যবহার করতে সক্ষম হয়। যদি বিরাজমান উচ্চহারে অনিচ্ছাকৃত বেকারত্ব বা আংশিক কর্মে নিয়োজিতরা বহাল থাকে তবে, এ লক্ষ্য অর্জন করা সম্ভব নয়। বেকারত্ব এ এইধারা হ্রাস করার জন্য সামগ্রিক চাহিদা বৃদ্ধি করা এবং মূলধননিবিড় বৃহদায়তন ও ব্যষ্টিক আয়তনের শহুরে শিল্প প্রতিষ্ঠান স্থাপন করাকে কৌশল হিসেবে অবলম্বন করা হয়েছে।