hadith book logo

ইসলাম ও অর্থনৈতিক চ্যালেঞ্জ

লেখকঃ ড. এম উমর চাপরা • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২৫

কর্মকৌশল

এটা সুস্পষ্ট যে পুঁজিবাদ ও সমাজতন্ত্রের বিপরীতে ইসলামের লক্ষ্য হচ্ছে পরিপূর্ণ এবং তার অন্তর্নিহিত দর্শনের যৌক্তিক রূপায়ণ। ইসলাম শ্রেণীসমূহ ও বহুত্ববাদী দলগুলোর মধ্যে প্রভাব ও টিকে থাকার সংগ্রামের ফলে উদ্ভুত বিচ্ছিন্ন উপাদানের মতো কোনো জগাখিচুরি জিনিস তৈরি করে না। এ বিষয়গুলো ইসলামী ব্যবস্থার সঙ্গে এতই অবিচ্ছেদ্য যে, মুসলিম সমাজের ইসলামীকরণ কোন পর্যায়ে উন্নীত, তার পরিমাপের মানদ্ণ্ড এগুলোর দ্বারা নির্ধারিত হয়। অবশ্য এতে বিশ্বদর্শনের সঙ্গে লক্ষ্যসমূহের সমন্বয় যথেষ্ট নয়। এমন একটি কর্মকৌশল থাকা আবশ্যক যা অন্তনির্হিত দর্শনের যৌক্তিক ফল এবং ঐকান্তিকতার সঙ্গে কাজে লাগলে তা মুসলিম সমাজকে তার লক্ষ্য অর্জনে সক্ষম করতে পারে। ইসলামে এ ধরনের একটি কর্মকৌশল আছে। এ কর্মকৌশলের মধ্যে রয়েছে চারটি অপরিহার্য ও পারস্পরিক শক্তিসঞ্চারী উপাদান, যার সাহায্যে সমগ্র অর্থনৈতিক ব্যবস্থাকে পুনর্গঠন করা যায়।

ক. একটি সমাজসম্মত বিশোধন কর্মকৌশল;

খ. সমাজ ও নিজের স্বার্থে প্রত্যেকের সর্বশক্তি নিয়োগের জন্য জোরলো উদ্বুদ্ধকরণ ব্যবস্থা;

গ. সম্পদের স্বল্পতা সত্ত্বেও ‘মাকাসিদ’ অর্জনের লক্ষ্যে সমগ্র অর্থনীতির পুনর্বিন্যাস এবং

ঘ. সরকারের একটি ইতিবাচক ও দৃঢ় লক্ষ্যাভিমুখী ভূমিকা।

এখন দেখা জরুরি যে, উল্লিখিত কর্মকৌশলের সুনির্দিষ্ট উপাদান ইসলামী বিশ্ববীক্ষণ ইসলামী অর্থনৈতিক ব্যবস্থায় কিভাবে লক্ষ্য অর্জনের পথে সম্পদ বরাদ্দ ও বণ্টনকে প্রভাবিত করতে সাহায্য করে।