hadith book logo

ইসলাম ও অর্থনৈতিক চ্যালেঞ্জ

লেখকঃ ড. এম উমর চাপরা • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৮৩

বেসরকারি হিতৈষী কর্মকাণ্ড

সরকারের আরো উচিত বেসরকারি হিতৈষীদের ব্যক্তিগত উদ্যোগে অধিক সংখ্যায় শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, দরিদ্র জনগোষ্ঠীর জন্য বসতবাড়ি, এতিমখানা ও অন্যান্য সমাজসেবামূলক প্রকল্প নির্মাণ ও পরিচালনা করতে উৎসাহ দেয়া। মুসলিম ইতিহাসের অধিকাংশ সময় জুড়ে ওয়াকফ প্রতিষ্ঠানসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কিন্তু সামপ্রতিক অতীতে বিভিন্ন কারণে ব্যয়বহুল জীবনযাত্রা ও নড়বড়ে করনীতির কারণে ওয়াকফ প্রতিষ্ঠানসমূহের প্রভূত সম্ভাবনা অব্যবহৃত রয়ে গেছে। এ সকল প্রতিষ্ঠানের পুনরুত্থান সরকারের সমাজকল্যাণমূলক প্রকল্পে অর্থায়নের দায়কে উল্লেযোগ্যভাবে হ্রাস করবে। ইতঃপূর্বে আলোচিত কর পদ্ধতি সংস্কারের মাধ্যমে এ সকল প্রতিষ্ঠানের পুনরুত্থানের পথের প্রধান বাধা দূর হবে। সরকার সমাজকল্যাণমূলক প্রকল্পে অর্থায়নের জন্য অত্যন্ত সীমিত আকারে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ গ্রহণ করতে পারে। কিন্তু দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার তাগিদে তা প্রতিবন্ধকতা হিসেবে দেখা দিতে পারে।