hadith book logo

ইসলাম ও অর্থনৈতিক চ্যালেঞ্জ

লেখকঃ ড. এম উমর চাপরা • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৬২

অর্থব্যবস্থার পুনর্গঠন

পুঁজিবাদী দেশগুলোতে সম্পদ ও ক্ষমতা কেন্দ্রীকরণের যে প্রাথমিক উৎস রয়েছে সেগুলো থেকেই মুসলিম বিশ্ব সুদভিত্তিক অর্থব্যবস্থা ধার করেছে। সুতরাং এ অধ্যায়ে যে নীতিমালা বাস্তবায়নের কথা আলোচনা করা হয়েছে, তার পরিপ্রেক্ষিত সামাজিক অর্থব্যবস্থা যদি ইসলামী আদর্শের আলোক পুনর্গঠন করা না হয় তাহলে টেকসই উন্নয়ন, কাঙ্ক্ষিত ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানের বিকাশ অথবা অর্থনৈতিক বৈষম্য দূর করা সম্ভব হবে না। এ বিষয়টি পরবর্তী অধ্যায়ে আলাদা শিরোনামে আলো করা হবে।